A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE

ভীষণ যুদ্ধে আহত সেনার যুদ্ধের গান তুমি,

ভীষণ কর্টিসলে ম্রিয়মান ডোপামিন।

ভীষণ এক অপরাধীর সদ্য জামিন তুমি,

ভীষণ শহুরে ভূষায়ও সতেজ গ্রামীণ।


তোমার আমার অসময়ের অকারণ কথার দ্রবণ,

কমায় এ নোনা চোখের দহন।

তুমি ভীষণ রেগেও, থেমে যাওয়া এক ঝড়ের সমর্পণ!


মহাকালের ভীষণ তাড়াহুড়োয়-

একরাশ রূপালি চুল গুনেছে তোমার সময়।

প্রিয়জনের চিন্তা গড়ায় তোমার হবু বলিরেখায়।


তুমি এমনই থেকো,

রূপালী চুল, রূপালী হাসিতে আজীবন,

ধাঁধিয়ে দিও এ চোখ, আঁধার ও মন।

Share on social media