A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE

সুকান্ত তোমায় স্মরণ করেই

চাঁদকে দ্যাখো ঝলসানো রুটি

সৃজন অমর কাব্য

রোমান্স বিহীন কাব্য নিয়ে

কতদিন আর ভাববো!


চাঁদনী রাত আর উষ্ণ উনুন

কবিতা হারায় ক্ষুধার কাছে

উপোষী উদর অবিরাম খোঁজে

খাদ্য যদিবা না পাই পাছে!


পূর্ণিমা চাঁদে প্রেমেরও ছোঁয়া

তাতেই জীবন ভাসিয়ে দিলে

প্লাবিত হবে মনের কোণেতে

কুজন'র সাথে ভালোবাসা মিলে!


সমুখের পথে রোমান্স এবং

বিদ্রোহ নিয়ে জীবন পার

কবির নিকট মিনতি সদাই

লেখার ভাবনা নিবোই ধার!

Share on social media