A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE
Our Covenant

CHINTON Covenant

A Bilingual Literary & Cultural Platform

আমাদের অঙ্গীকার

চিন্তন অঙ্গীকার

একটি দ্বিভাষিক সাহিত্য ও সংস্কৃতি প্ল্যাটফর্ম

Preamble

Why we exist

We live in an age of extraordinary technological advancement, where information travels across the world in an instant. Yet amid this abundance of information, we still need thoughtful reflection, meaningful dialogue, and literary imagination for the flourishing of humanity.

We believe that literature is more than artistic expression. It is a means of preserving memory, questioning assumptions, nurturing empathy, celebrating diversity, and imagining better futures.

Recognising the enduring power of words to connect people across languages, cultures, and generations, we establish CHINTON as an independent bilingual literary and cultural platform dedicated to excellence in publishing and public engagement. With this Charter, we affirm the principles that shall guide our work and our community.

Vision & Mission

Where we are going

01 Imagine

Our Vision

To become a respected literary institution that inspires thoughtful reading, creative writing, intellectual curiosity, and meaningful cultural dialogue in Bangladesh and throughout the world.

02 Act

Our Mission

CHINTON exists to discover, publish, and promote original literary works that enrich public conversation and celebrate the diversity of human experience.

We are committed to providing a welcoming platform where emerging and established voices may meet in respectful dialogue through fiction, poetry, essays, criticism, translation, and other forms of literary expression.

Guiding Principles

What we stand for

01

Literary Excellence

We believe that enduring literature is built upon originality, imagination, craftsmanship, and intellectual honesty. We seek quality before popularity.

02

Editorial Independence

Our editorial decisions shall remain free from political, commercial, ideological, religious, racial, and personal influence. Integrity shall remain the foundation of our editorial practice.

03

Freedom of Expression

We believe that literature flourishes where ideas may be explored openly and responsibly. We welcome diverse perspectives expressed with respect, intellectual rigour, and cultural sensitivity.

04

Inclusivity

CHINTON shall embrace writers and readers regardless of age, gender, ethnicity, language, religion, nationality, or social background. We believe literature belongs to everyone.

05

Dialogue Across Languages

As a bilingual platform, CHINTON values translation as an act of cultural understanding. We seek to strengthen conversations between Bangla and English while encouraging dialogue with world literature.

06

Nurturing Emerging Voices

We recognise that every celebrated writer was once an unknown writer. CHINTON is committed to discovering, mentoring, and encouraging the next generation of literary voices.

07

Knowledge as a Public Good

We believe literature contributes to an informed, reflective, and compassionate society. Publishing is therefore both a creative and a civic responsibility.

Our Commitment

CHINTON commits itself to

  • Upholding the highest editorial standards.
  • Respecting the dignity and rights of every contributor.
  • Encouraging constructive literary criticism.
  • Preserving literary works for future generations.
  • Building meaningful partnerships across cultures.
  • Supporting literary education and public engagement.
  • Celebrating creativity with humility and integrity.
Our Aspiration

Beyond publishing an online literary magazine

CHINTON aspires to develop into a vibrant literary and cultural institution through books, translation projects, educational programmes, public lectures, podcasts, literary festivals, fellowships, research initiatives, and other creative endeavours that contribute to society.

Our Invitation

Join the community

We invite writers, poets, translators, scholars, artists, educators, students, readers, and lovers of art and literature around the globe to join us in building a community founded upon curiosity, creativity, generosity, and mutual respect.

Get in touch
Founding Declaration

We at CHINTON affirm our shared belief that literature remains one of humanity's greatest achievements. We pledge to uphold the values of intellectual integrity, editorial independence, creative freedom, cultural dialogue, and literary excellence.

With this Charter, we dedicate ourselves to nurturing a community where ideas find their voice, writers find their readers, and literature continues to enrich the lives of present and future generations.

The Founders, Editors & Contributors of CHINTON
প্রস্তাবনা

আমাদের সূচনা

আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির ফলে তথ্য মুহূর্তের মধ্যেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। কিন্তু তথ্যের এই বিপুল প্রাচুর্যের মধ্যেও গভীর চিন্তা, অর্থবহ সংলাপ এবং সাহিত্যিক কল্পনাশক্তি মানবসভ্যতার বিকাশের জন্য আজও অপরিহার্য।

আমরা বিশ্বাস করি, সাহিত্য কেবল শিল্পের প্রকাশ নয়; এটি স্মৃতি সংরক্ষণের, প্রচলিত ধারণাকে প্রশ্ন করার, সহমর্মিতা লালন করার, বৈচিত্র্যকে উদ্‌যাপন করার এবং একটি আরও সুন্দর ভবিষ্যৎ কল্পনা করার এক শক্তিশালী মাধ্যম।

ভাষা, সংস্কৃতি ও প্রজন্মের সীমানা অতিক্রম করে মানুষে মানুষে সংযোগ স্থাপনে শব্দের চিরন্তন শক্তিকে স্বীকৃতি দিয়ে আমরা চিন্তন-কে একটি স্বাধীন, দ্বিভাষিক সাহিত্য ও সংস্কৃতি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করছি, যা উৎকৃষ্ট প্রকাশনা, বৌদ্ধিক চর্চা এবং জনসম্পৃক্ততার বিকাশে নিবেদিত।

এই অঙ্গীকারপত্রের মাধ্যমে আমরা সেই মূল্যবোধ ও নীতিমালার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি, যা চিন্তন-এর কর্মকাণ্ড এবং আমাদের সাহিত্যিক সম্প্রদায়ের পথচলাকে পরিচালিত করবে।

রূপকল্প ও লক্ষ্য

আমরা কোথায় পৌঁছাতে চাই

০১ কল্পনা

আমাদের রূপকল্প

বাংলাদেশ এবং বিশ্বপরিসরে এমন একটি মর্যাদাপূর্ণ সাহিত্যিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা গভীর পাঠাভ্যাস, সৃজনশীল লেখালেখি, বৌদ্ধিক অনুসন্ধিৎসা এবং অর্থবহ সাংস্কৃতিক সংলাপকে অনুপ্রাণিত করবে।

০২ উদ্যোগ

আমাদের লক্ষ্য

চিন্তন-এর লক্ষ্য হলো এমন মৌলিক সাহিত্যকর্মের সন্ধান, প্রকাশ ও প্রসার, যা জনপরিসরের চিন্তাশীল আলোচনাকে সমৃদ্ধ করে এবং মানবজীবনের বহুমাত্রিক অভিজ্ঞতার বৈচিত্র্যকে উদ্‌যাপন করে।

আমরা এমন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সাহিত্যিক পরিসর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নবীন ও প্রতিষ্ঠিত লেখকেরা গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্যসমালোচনা, অনুবাদ এবং সাহিত্যিক প্রকাশের অন্যান্য মাধ্যমের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সৃজনশীলতার ভিত্তিতে সংলাপে অংশ নিতে পারেন।

আমাদের মূলনীতি

যে মূল্যবোধে আমরা অবিচল

01

সাহিত্যিক উৎকর্ষ

আমরা বিশ্বাস করি, কালোত্তীর্ণ সাহিত্য গড়ে ওঠে মৌলিকতা, কল্পনাশক্তি, শিল্পনৈপুণ্য এবং বৌদ্ধিক সততার দৃঢ় ভিত্তির ওপর। জনপ্রিয়তার চেয়ে আমরা গুণগত উৎকর্ষকে অধিক মূল্য দিই।

02

সম্পাদকীয় স্বাধীনতা

আমাদের সম্পাদকীয় সিদ্ধান্ত রাজনৈতিক, বাণিজ্যিক, মতাদর্শগত, ধর্মীয়, জাতিগত, বর্ণগত কিংবা ব্যক্তিগত প্রভাবমুক্ত থাকবে। সততা, ন্যায়নিষ্ঠা এবং স্বাধীন বিচারবোধই আমাদের সম্পাদনা দর্শনের মূলভিত্তি।

03

মতপ্রকাশের স্বাধীনতা

আমরা বিশ্বাস করি, সাহিত্য তখনই বিকশিত হয় যখন ভাবনা ও মতামত মুক্ত, দায়িত্বশীল এবং বিবেকনিষ্ঠভাবে প্রকাশের সুযোগ পায়। পারস্পরিক শ্রদ্ধা, বৌদ্ধিক শৃঙ্খলা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সঙ্গে প্রকাশিত বহুমাত্রিক মত ও দৃষ্টিভঙ্গিকে আমরা স্বাগত জানাই।

04

অন্তর্ভুক্তিমূলক চর্চা

বয়স, লিঙ্গ, জাতিসত্তা, ভাষা, ধর্ম, জাতীয়তা কিংবা সামাজিক পরিচয় নির্বিশেষে চিন্তন সকল লেখক ও পাঠককে স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি—সাহিত্য সবার।

05

ভাষার সেতুবন্ধন

একটি দ্বিভাষিক প্ল্যাটফর্ম হিসেবে চিন্তন অনুবাদকে সংস্কৃতির পারস্পরিক বোঝাপড়া ও মানবিক সংযোগের এক সৃজনশীল মাধ্যম হিসেবে মূল্যায়ন করে। বাংলা ও ইংরেজি ভাষার মধ্যে গভীরতর সাহিত্যিক সংলাপ গড়ে তোলার পাশাপাশি বিশ্বসাহিত্যের সঙ্গে সৃজনশীল আদান-প্রদানকে উৎসাহিত করাই আমাদের প্রত্যয়।

06

নবীন সাহিত্যকণ্ঠের বিকাশ

আমরা বিশ্বাস করি, প্রতিটি খ্যাতিমান সাহিত্যিক একদিন ছিলেন একজন অচেনা নবীন লেখক। সেই বিশ্বাস থেকেই চিন্তন আগামী প্রজন্মের লেখকদের আবিষ্কার, পরিচর্যা এবং সৃজনশীল বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

07

জ্ঞান — সবার জন্য এক সামাজিক সম্পদ

আমরা বিশ্বাস করি, সাহিত্য একটি জ্ঞাননির্ভর, মননশীল এবং সহমর্মী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের কাছে প্রকাশনা কেবল একটি সৃজনশীল উদ্যোগ নয়; এটি একই সঙ্গে একটি সামাজিক ও নাগরিক দায়িত্ব।

আমাদের অঙ্গীকার

চিন্তন অঙ্গীকার করে যে, আমরা—

  • সর্বোচ্চ সম্পাদনাগত মান বজায় রাখব।
  • প্রতিটি অবদানকারীর মর্যাদা ও অধিকারকে সম্মান করব।
  • গঠনমূলক সাহিত্যসমালোচনাকে উৎসাহিত করব।
  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহিত্যকর্ম সংরক্ষণে সচেষ্ট থাকব।
  • ভাষা, সংস্কৃতি ও দেশের সীমানা অতিক্রম করে অর্থবহ সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তুলব।
  • সাহিত্যশিক্ষা, পাঠচর্চা এবং জনসম্পৃক্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমর্থন করব।
  • বিনয়, সততা এবং নৈতিক দায়বদ্ধতার সঙ্গে সৃজনশীলতাকে উদ্‌যাপন করব।
আমাদের অভীপ্সা

কেবল একটি অনলাইন সাহিত্যপত্রেই সীমাবদ্ধ নয়

আমরা বই প্রকাশ, অনুবাদ প্রকল্প, শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি, উন্মুক্ত বক্তৃতা, পডকাস্ট, সাহিত্য উৎসব, ফেলোশিপ, গবেষণা উদ্যোগ এবং সমাজকল্যাণে অবদান রাখে এমন বহুমাত্রিক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি প্রাণবন্ত সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠানে পরিণত হতে প্রত্যয়ী।

আমাদের আহ্বান

আমাদের সঙ্গে যুক্ত হোন

আমরা বিশ্বের সকল লেখক, কবি, অনুবাদক, গবেষক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক এবং সাহিত্যপ্রেমীদের আন্তরিকভাবে আহ্বান জানাই—এসে যুক্ত হোন এমন এক সাহিত্যিক সম্প্রদায় গঠনের অভিযাত্রায়, যার ভিত্তি কৌতূহল, সৃজনশীলতা, উদারতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ।

যোগাযোগ করুন
প্রতিষ্ঠাকালীন ঘোষণা

আমরা, চিন্তন-এর প্রতিষ্ঠাতা, সম্পাদক, অবদানকারী এবং শুভানুধ্যায়ীরা, এই মর্মে আমাদের অভিন্ন বিশ্বাস পুনর্ব্যক্ত করছি যে, সাহিত্য মানবসভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমরা বৌদ্ধিক সততা, সম্পাদনাগত স্বাধীনতা, সৃজনশীল স্বাধীনতা, সাংস্কৃতিক সংলাপ এবং সাহিত্যিক উৎকর্ষের মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার করছি।

এই অঙ্গীকারপত্রের মাধ্যমে আমরা এমন এক সাহিত্যিক সম্প্রদায় গড়ে তোলার জন্য নিজেদের উৎসর্গ করছি, যেখানে ভাবনা খুঁজে পাবে তার কণ্ঠস্বর, লেখক খুঁজে পাবেন তাঁর পাঠক, এবং সাহিত্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে চলবে।

প্রতিষ্ঠাতা, সম্পাদক ও অবদানকারীবৃন্দ চিন্তন