A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE

ভাইরাস

নমিতা সরকার

ইট, কাঠ, সুরকির পাথুরে মন,
হাতুড়ি পেটা করে অন্তর।
থ্যাঁতলে যাওয়া অন্তরের
বিকৃত স্ফুরণ চারপাশে।
বিকৃতি ঘটে শরীরী তন্তুজেও,
কলুষিত হয় তরতাজা প্রাণ।

দরজায় বৃথা কড়া নাড়ে,
দেবালয়ের সুবাসিত ঘ্রাণ।
কংক্রিট আত্মায় নেই কোন ভাবান্তর,
টেনে হিচঁড়ে নিচে নামায় আপন চত্বর।
ছড়িয়ে পড়ে ততোধিক রহস্যময় ভাইরাস,
আলো আধাঁরীর রহস্যময় নগরীতে।
জীবন নামতায় ঘটে ছন্দ পতন,
কি আর আসে যায় জীবন যখন থাকে না জীবন।

(২৪ ডিসেম্বর, ২০২৪)

Share on social media