A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE

কালো কফির কাব্য

এক.

এক কাপ কফি নিয়ে মুখোমুখি

আমার হাতেতে রেখে প্রিয়'র হাত,

সূর্যটা হাসি দিক অধর জুড়ে

আলোতে হাসিতে আসে সুপ্রভাত!


দুই.

কফির কাপে ঠোঁট পোড়ালে

তার সাথেই বাঁধলে জোট,

অপেক্ষাতে কাটছে সময়

সাথেই ছিলো আমার ঠোঁট!


তিন.

ঠোঁটের পরেই ঠোঁটের ছোঁয়া

উষ্ণতাতে দুইজনে,

টেবিল পরে পড়েই থাকে

ঠান্ডা কফি আনমনে!


চার.

কালো কফি,তুমি-আমি,আমরা,

আমাদের আগামী,পথচলা বন্ধনে,

হাতে রেখো তব হাত,ধরবোই,

পাশাপাশি অনুভবে,দুইজনে!


Share on social media